চকবাজারে আগুনে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণের সুপারিশ

এস এম আববাস
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৭

আগুনে ক্ষতিগ্রস্ত ওয়াহেদ ভবন (ফাইল ছবি)

রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় নিহত ২৫ ও আহত ১০ শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় ‘আহতদের মধ্যে ১০ জন ও নিহতদের মধ্যে ২৫ জন শ্রমিক রয়েছেন।'  

রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই শ্রমিকদের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক মো. জাকির হোসেন।

তিনি বলেন, ‘আহতদের মধ্যে ১০ জন ও নিহতদের মধ্যে ২৫ জন শ্রমিক রয়েছেন। তাদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।’ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে একলাখ এবং আহতদের ৫০ হাজার করে টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এর আগে, ২২ ফেব্রুয়ারি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক মো. জাকির হোসেনকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের তালিকা তৈরি করে দুদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়। শনিবার (২৩ ফেব্রুয়ারি) তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়।

এছাড়া, দুর্ঘটনা কবলিত এলাকায় মন্ত্রণালয়ের করণীয় কী তা নির্ধারণে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ। এই কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এই কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে— এই কমিটি পুরান ঢাকা এলাকার (চকবাজার, লালবাগ, কামরঙ্গীচর, বংশাল, হাজারীবাগ, কোতোয়ালি) কারখানা ও প্রতিষ্ঠানের সংখ্যা, প্রতিষ্ঠানের ধরন ও প্রকৃতি, ব্যবহৃত কাঁচামালসহ তালিকা তৈরি করতে হবে। ওই এলাকায় বিগত বছরগুলোতে কতগুলো কলকারখানা পরিদর্শন করা হয়েছে এবং পরিদর্শন প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন হয়েছে কিনা, না হয়ে থাকলে তার কারণ চিহ্নিত করতে হবে। ওই এলাকায় প্লাস্টিক ও কেমিক্যাল কারখানাগুলোর ঝুঁকি নির্ধারণ ও নিরসনের সুপারিশ এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে কমিটি।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টা এলাকায় আগুনের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৬৭ জনের মৃত্যু হয়। আহত হন অর্ধশতাধিক মানুষ।

 

 

/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম