আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের উচ্চ আদালত ও নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৬৯ হজার ৭৫০টি।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বিচারাধীন মামলাগুলোর মধ্যে আপিল বিভাগে ২০ হাজার ৪৪২টি, হাইকোর্ট বিভাগে পাঁচ লাখ ১৬ হাজার ৬৫২টি এবং অধস্তন আদালতগুলোতে ৩০ লাখ ৩২ হাজার ৬৫২টি মামলা রয়েছে।
মামলা জট কমাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে আনিসুল হক বলেন, ‘মামলা জট কমানোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে সরকার।’








