বিচার ব্যবস্থাকে তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা হবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৭

সলিসিটর অনু-বিভাগে ই-ফাইলিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী

দেশের বিচার ব্যবস্থাকে তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘বিচার বিভাগের আসল উদ্দেশ হলো– বিচারপ্রার্থীর কাছে দ্রুততম সময়ে বিচার পৌঁছে দেওয়া। আমরা যদি তা না পারি বা সুষ্ঠু বিচার করতে না পারি, তাহলে সেটা হবে বিচার বিভাগের ব্যর্থতা। এটি হলে জনগণ বিচার বিভাগের কাছে আসবে না এবং স্ট্রিট জাস্টিস প্রথা চালু হয়ে যাবে; যেটা জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়ার আমলে চালু হয়েছিল।’

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সলিসিটর অনু-বিভাগে ই-ফাইলিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘প্রযুক্তির যে বিস্তার, তার সঙ্গে আজ সলিসিটর অনু-বিভাগও সংযুক্ত হলো। প্রযুক্তির সঙ্গে সংযুক্ত না হলে আমরা অনেক পিছিয়ে থাকতাম এবং পিছিয়ে থাকলে আমাদের যে আসল উদ্দেশ, সেটা বাস্তবায়ন করা সম্ভব হতো না। দেশের বিচার ব্যবস্থাকে তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার জন্য ই-জুডিসিয়ারি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের ওপর ন্যায়বিচার দেওয়াটা নির্ভর করে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ই-জুডিশিয়ারির একটা ধাপ হিসেবে ই-ফাইলিং চালু হয়েছে। আইন মন্ত্রণালয় খুব ধীরগতিতে এই প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হবে এই কারণে যে, আইনের বিষয়গুলো সঠিকভাবে পৌঁছে দিতে পারবো কিনা, সেটা আগে আমাদের শিখতে হবে। আমাদের হয়তো কিছুটা সময় লাগবে। আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এগুচ্ছি।’

প্রযুক্তির কিছু বিড়ম্বনাও আছে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, ‘সেই কারণে আমাদের সতর্কতার সঙ্গে এগুতে হবে। সাইবার ক্রাইম মোকাবিলার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।’ একমাসের মধ্যে অ্যাটর্নি জেনারেল অফিস ও সলিসিটর অফিসকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও তিনি জানান।

আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– সলিসিটর জেসমিন আরা, আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহাসহ অনেকেই।

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম