ইভিএম-এর বিধান রেখে আরপিও সংশোধনে বিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৮

মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট চলছে জালটের পাশাপাশি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনেও (ইভিএম) ভোট গ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য জাতীয় সংসদে বিল উত্থাপন  হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ১৯৭২ সালের গণ প্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। 

সংশোধিত আরপিও অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এতদিন মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে প্রার্থীদের খেলাপি ঋণ পরিশোধ করতে হতো।

এছাড়া বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিলের সুযোগ রাখা হয়েছে। সংশোধিত আরপিওতে ইভিএমের অপব্যবহার করলে সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর ভোটের আগে এ বিধানে নির্বাচন অনুষ্ঠান করতে অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশটি আইনে পরিণত করতে বিলটি আনা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে গত বছরের ৩১ অক্টোবর সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশের মাধ্যমে এই সংশোধনী আনা হয়েছিল। ফলে সংসদের ভোটে ইভিএম ব্যবহারের সুযোগ তৈরি হয়েছিল। সারাদেশের ৩০০ আসনের মধ্যে ৬টি আসনে ইভিএম-এ ভোট নেওয়া হয়।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি