এপ্রিলে রাশিয়ায় এটমেক্সপো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৫

এটমেক্সপো রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচিতে আগামী ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ১১তম আন্তর্জাতিক আণবিক শক্তি ফোরাম এটমেক্সপো-২০১৯। এবারের মূল প্রতিপাদ্য আধুনিক পরমাণু শক্তি প্রযুক্তি। দুই দিনব্যাপী অনুষ্ঠানে কার্বনমুক্ত এনার্জি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের প্রতি দায়িত্বশীল আচরণ, ‘গ্রিন’ বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্বসহ বিভিন্ন সমসাময়িক বৈশ্বিক ইস্যু স্থান পাবে।

বেসরকারি বার্তা সংস্থা রোসাটম সূত্রে জানা গেছে, বাংলাদেশসহ বিশ্বের ৬০টির অধিক দেশ থেকে ৬ হাজারেরও বেশি প্রতিনিধি এবারের এটমেক্সপোতে অংশগ্রহণ করবে। পরমাণু শিল্পের নেতা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রুশ ও অন্যান্য বিদেশি কোম্পানি এবং আধুনিক পারমাণবিক বিজ্ঞানে বিশেষজ্ঞরা ফোরামে তাদের নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উৎকৃষ্ট উদাহরণগুলো অন্যান্যদের সঙ্গে বিনিময় করবেন। এনার্জি উৎপাদনে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে এনার্জি বহির্ভূত খাতে পারমাণবিক এবং রেডিয়েশন প্রযুক্তির ব্যবহার নিয়ে অনুষ্ঠিত হবে গোল টেবিল বৈঠক এবং আলোচনা সেশন।

এটমেক্সপোর পার্টনার- আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি (আইএইএ), ওইসিডি আণবিক শক্তি এজেন্সি, ওয়ার্ল্ড এসোসিয়েশন অব নিউক্লিয়ার অপারেটরস (ওয়ানো) এবং ওয়ার্ল্ড নিউক্লিয়ার এসোসিয়েশন ফোরাম চলাকালীন বর্তমানে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের ওপর বিজনেস সেশন আয়োজন করবে।

গত বছর অনুষ্ঠিত এটমেক্সপোতে ৬৮টি দেশের চার হাজারেরও অধিক প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারী  কোম্পানির সংখ্যা ছিল ৬শ। ফোরামের সাইড লাইনে বাণিজ্যিক, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব সংক্রান্ত মোট ৩৯টি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৩ হাজার বর্গমিটারের অধিক স্থানজুড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

/এমএইচবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম