বাংলাদেশ মিশনগুলোতে ২৪ ঘণ্টা কনস্যুলার সেবার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৬

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে প্রতিদিন ২৪ ঘণ্টা কনস্যুলার সেবা দেওয়ার নির্দেশ দিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ মিশনগুলোর প্রধানদের উদ্দেশে লেখা এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) ‘কনস্যুলার সেবা লাইন’ চালুর নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কূটনৈতিক মিশনের অভ্যর্থনা কক্ষ তথা কনস্যুলার সেবা কক্ষের আমূল পরিবর্তনের মাধ্যমে আগের চেয়ে আরও সেবাবান্ধব করার পদক্ষেপ গ্রহণ জরুরি বলেও চিঠিতে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রবাসীদের কনস্যুলার ও অন্যান্য সেবার মান উন্নত করতে মিশনগুলোকে উদ্যোগী হতে তিনি নির্দেশ দেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের সম্পৃক্ত করতে পারলে রেমিট্যান্স যেমন বাড়বে, তেমনই বিনিয়োগও বাড়তে পারে। এসব ক্ষেত্রে সাফল্য অনেকাংশে নির্ভর করে পারস্পরিক সোহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও যথার্থ সেবা প্রদানের ওপর। এছাড়া, পেশা অনুযায়ী প্রবাসীদের একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণেরও তাগিদ দেন তিনি।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম