ঢাকা সিটির নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৯, ১০:৪৬আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৫:১৯

ঢাকার দুই সিটির নির্বাচন নিয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলেন কে এম নূরুল হুদা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। শুক্রবার (১ মার্চ) জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে কে এম নূরুল হুদা বলেন, ‘ভোটার উপস্থিতি কম হওয়ার কয়েকটি কারণ আমি বের করেছি। তা হলো—ডিএনসিসিতে স্বল্পমেয়াদের জন্য উপনির্বাচন হওয়া, একটি বড় রাজনৈতিক দল বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া এবং নির্বাচনের দিন প্রচুর বৃষ্টি হওয়া। এসব কারণ থাকার পরও নির্বাচনের পরিবেশ যা ছিল তা স্বাভাবিক। আমরা সন্তুষ্ট।’

জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি নির্বাচন কমিশনের ওপর আস্থা না থাকায় বিএনপি নির্বাচনে আসেনি বলে যে মন্তব্য করে আসছে, সে বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এটা তাদের রাজনৈতিক বক্তব্য। এ দেশে যারা নির্বাচনে আসে না তারা এ ধরনের বক্তব্য দেয়।’ তবে সব প্রতিকূলতার মধ্য দিয়েও ভোটার অধিকার রক্ষায় নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এরপর প্রধান নির্বাচন কমিশনার জাতীয় ভোটার দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিতে অংশ নেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে র‌্যালিটি শেষ হয়।

 

/বিআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম