সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম সভা সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ১৯:৫৯আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২০:০১

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন)

একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক সোমবার (৪ মার্চ) অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল চারটায় সংসদ ভবনের স্থায়ী কমিটির এক নম্বর সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। কমিটির অন্যতম সদস্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই সভায় অংশ নেবেন।

এই কমিটির অন্য সদস্যরা হলেন— বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ, রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের অধিবেশনের মেয়াদকাল নির্ধারণসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হয়। চলতি অধিবেশন কতদিন চলবে এবং রাষ্ট্রপতির ভাষণেরও পর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর কতক্ষণ আলোচনা হবে সোমবারের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে।

গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর পর ৩ ফেব্রুয়ারি কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম