‘ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বড় পরিকল্পনা করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ২০:১১আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২০:২৭

আইইবির ৫৯তম কনভেনশনে বক্তব্য দেন তাজুল ইসলাম দেশের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বড় পরিকল্পনা করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ‘শুধু রাজধানী নয়, পুরো দেশের ট্রাফিক ব্যবস্থানা নিয়ে ৫০ থেকে ১০০ বছরের পরিকল্পনা করতে হবে। তা না হলে এ নিয়ে ভবিষ্যতে বড় ধরনের হুমকির মুখে পড়তে হবে।’

রবিবার (৩ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউন বাংলাদেশের (আইইবি) চার দিনব্যাপী ৫৯তম কনভেনশনের দ্বিতীয় দিনে শহীদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল লেকচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘দেশের জনসংখ্যার অবস্থান ও ভৌগলিক পরিবেশ নিয়ে গবেষণা করতে হবে। আগামীর শহরকে যানজট থেকে কীভাবে মুক্ত রাখা যায় সেটি নিয়ে পরিকল্পনা করতে হবে।’

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, ‘গাড়ির চাপ কমানোর জন্য ফ্লাইওভার নির্মাণ করা হয়। কিন্তু ফ্লাইওভারের খুঁটির কারণে নিচের সড়ক অনেকটা দখল হয়ে যায়। রাস্তা সরু হয়ে যাওয়ার কারণে নিচের গাড়িগুলো উপর দিয়ে যায়। ফলে নিচে ও উপরে যানজটের সৃষ্টি হয়। তাহলে ফ্লাইওভার করে লাভ হলো কী? আমাদের যানজট নিরসনে আরও কার্যকরী প্রদক্ষেপ নিতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘কয়েকদিন আগে পুরান ঢাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। আমি সেখানে পরিদর্শনে গিয়ে হতবাক। তিন-চার ফিটের রাস্তা অথচ রাস্তার পাশে ১০-১২ তলার বড় ভবন। এই সরু রাস্তা দিয়ে এই বড় বড় ভবনের বসবাসরত মানুষ ও গাড়িগুলো কীভাবে যাতায়ত করে। যত দ্রুত সম্ভব পুরান ঢাকা নিয়ে পরিকল্পনা করতে হবে।’

আইইবির সাবেক সভাপতি প্রকৌশলী কবির আহম্মেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত আরও বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন আইইবির সভাপতি প্রকৌশলী মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইবি সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম