ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিপরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৫:২৩আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৮:০৩

মন্ত্রিসভার বৈঠক (ছবি: ফোকাসবাংলা)

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি এবং সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার (৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ দোয়া চাওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘মন্ত্রিসভার সদস্যরা দেশবাসীর কাছে ওবায়দুল কাদেরের জন্য দোয়া চেয়েছে। উনার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী প্রসাদ শেঠি উনাকে দেখেছেন। তার সঙ্গে আলোচনা করে পরবর্তীতে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, রবিবার (৩ মার্চ) ভোররাত সাড়ে ৩টার দিকে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুল কাদের। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। রবিবারই একটিতে রিং পরানো হয়েছে। ডা. দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে।

/এসআই/এসএসএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের