সংসদ চলবে ১১ মার্চ পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৮:০৩আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৮:০৫

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন) একাদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে। সোমবার (৪ মার্চ) কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এছাড়া কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, হাসানুল হক ইনু, ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশ নেন।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি শুরু হয় সংসদের চলমান অধিবেশন। ওইদিন নিয়ম অনুযায়ী, সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের জন্য তাকে ধন্যবাদ দিতে প্রস্তাব তোলেন। তার এই প্রস্তাবের ওপর সংসদে এখন আলোচনা চলছে।
এরপর ৩ ফেব্রুয়ারি কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়। ওই কমিটির বৈঠকে সংসদের অধিবেশনের মেয়াদকাল নির্ধারণসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে জানানো হয়, ৩ মার্চ পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর মোট ১১৫ জন সংসদ সদস্য ৩৩ ঘণ্টা ৪৭ মিনিট আলোচনা করেছেন।

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম