যখনই ডাকবেন তখনই আসবো: প্রধানমন্ত্রীকে দেবী শেঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৮:১৬আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৮:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে  দেবী শেঠীর সাক্ষাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। সোমবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ভারতের প্রখ্যাত এ চিকিৎসক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই ডাকবেন তখনই বাংলাদেশে আসতে তিনি প্রস্তুত।

সূত্র জানায়, তিনি প্রায় ঘণ্টাখানেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান করেন। এ সময় সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দেবী শেঠি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা করেন।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, সাক্ষাতে দেবী শেঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অনুপ্রেরণা বলে জানিয়েছেন। বাংলাদেশের স্বাস্থ্যখাতে অবদান রাখতে পারলে তিনি খুশি হবেন বলেও জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন, শেখ হাসিনা যখনই বলবেন তখনই তিনি বাংলাদেশে আসতে প্রস্তুত।

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এগিয়েছে উল্লেখ করে দেবী শেঠি বৈঠকে বলেন, ‘আমি বাংলাদেশে আসি এবং এখানকার অনেক রোগী আমার কাছে যায়। কয়েক দশকের উত্তরাধিকারীদের দেখে বুঝতে পারি, বাংলাদেশ অনেক এগিয়েছে।’

/ইউআই/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম