প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিপ্লব বড়ুয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ২০:৩৮আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২০:৫২

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৪ মার্চ) এ সংক্রান্ত গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে উপ-সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগে দায়িত্ব পালন করছি। এখন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলাম। এজন্য প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলে ও প্রধানমন্ত্রীর দফতরে একই সঙ্গে দায়িত্ব পালন করা অনেক বড় চ্যালেঞ্জ। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য সর্বদা সচেষ্ট থাকবো।’
প্রসঙ্গত, বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের গত সম্মেলনে দলের উপ-দফতর সম্পাদকের দায়িত্ব পান।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম