বৈরী আবহাওয়া: ধানের জন্য ভালো হলেও ক্ষতি আমের মুকুলে

সাদ্দিফ অভি
০৪ মার্চ ২০১৯, ২৩:২৮আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৮:৫৭

মেঘলা আকাশ

ফাগুনের শেষ হতে আর আছে মাত্র ১০ দিন। এরপর শুরু হবে চৈত্রের দাবদাহ। কিন্তু ফাগুনের শেষবেলায় আকাশে মেঘের ঘনঘটা এবং কুয়াশায় আচ্ছন্ন হচ্ছে নগরী। ফাগুন মাসে আবহাওয়ার এই বিরূপ প্রতিক্রিয়াকে স্বাভাবিকভাবে দেখছে না আবহাওয়া অধিদফতর। অন্যদিকে, কৃষিতেও পড়ছে বিরূপ প্রভাব। কৃষি তথ্য সার্ভিস বলছে, ধান কিংবা শস্যে এই বিরূপ আবহাওয়ায় তেমন কিছু না হলেও প্রভাব পড়বে মৌসুমি ফল আমের মুকুলে। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আজ সোমবার রাতে ও মঙ্গলবার দিনে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওায়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, কুয়াশা বলতে আমরা বুঝি যেটার দৃষ্টিসীমা হলো এক কিলোমিটার বা তার চেয়ে কম। এখন যেটা আছে সেটা এক কিলোমিটারের চেয়ে বেশি আছে। এটার কারণ হচ্ছে আকাশে ‘লো ক্লাউড’ বেশি। আবহাওয়া একটু খারাপ হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এই নিচের স্তরে মেঘ বেড়ে গেছে। কোনও ধরনের চাপ নেই, তবে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে রাতে কিংবা কালকে দিনে বৃষ্টির সম্ভাবনা আছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি তথ্য সার্ভিস এই বিরূপ আবহাওয়াতে ধানের ওপর প্রভাব না পড়ার কথা বললেও সবজি এবং ফলের ওপর প্রভাব পড়ার কথা বলছে। কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য কর্মকর্তা ড. মো. খালেদ কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, এই মুহূর্তে ধানের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এই বৃষ্টিতে ধানের ফলন ভালো হবে। তবে বৃষ্টির কারণে ফলের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। আর কুয়াশা আমের মুকুলের জন্য ক্ষতিকর। কুয়াশার কারণে আমের মুকুলে পোকা ধরতে পারে। এছাড়া রবি শস্য বিশেষ করে ডাল জাতীয় শস্যগুলোতে  কুয়াশার কারণে ক্ষতি হতে পারে। যদি বৃষ্টির কারণে ক্ষেতে পানি জমে যায় তাহলে তরমুজ এবং বাঙ্গির ক্ষেত্রে ক্ষতি হতে পারে। তবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তারপর যদি অনবরত রোদ থাকে, কুয়াশা না পড়ে, তাহলে ক্ষতিটা হিসেবের মধ্যে আসবে না।

তিনি আরও বলেন, বৃষ্টি বা শিলাবৃষ্টির কারণে আমের কিছু মুকুল পড়ে যাবে এবং কুয়াশার কারণে মুকুলে পোকা আসতে পারে। ফলে কিছুটা ক্ষতিকর প্রভাব পড়বে।

প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করেন দেলোয়ার হোসেন। তিনিও কৃষি তথ্য সার্ভিসের সঙ্গে একমত পোষণ করলেন। তিনি বলেন,  বৃষ্টির পানি এই মুহূর্তে ধানের জন্য ভালো। কারণ কিছুটা পানির সংকট ছিল, সেই ঘাটতি পূরণ হয়ে যাবে। যেসব কৃষক বৃষ্টির আগে বীজ বুনেছিলেন, তাদের গাছ হচ্ছে। এটা একটা ইতিবাচক দিক। আবার বজ্রপাতের কারণে মাটিতে নাইট্রোজেন উৎপন্ন হয়। সারা বাংলাদেশেই ধান এই মুহূর্তে মাঠে। বোরোর জন্য এই বৃষ্টি ইতিবাচক, তাতে সেচ খরচ কমে আসে।

তিনি আরও বলেন, যে কোনও ফলের ফুল থাকা অবস্থায় ঝড় বৃষ্টি হলে ক্ষতি হয়, সেটা আম কিংবা লিচু গাছ হোক না কেন। ফাল্গুনে প্রতিবছরই বৃষ্টি হয়। যদি এখন আবার ঘন ঘন বৃষ্টি হয় তাহলে সবজির দিক দিয়ে ক্ষতি হবে কৃষকদের।

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম