খাদ্য প্রক্রিয়াকরণে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ মার্চ ২০১৯, ০০:৪৭আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৩:০০

খাদ্য প্রক্রিয়াকরণে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন খাতে, বিশেষ করে খাদ্য প্রক্রিয়াকরণে ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা সব সময় প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগকে স্বাগত জানাই। তারা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ করতে পারেন। দেশে-বিদেশে প্রক্রিয়াজাত খাদ্যের বিপুল চাহিদা রয়েছে।’
সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় লন্ডনের টাওয়ার হ্যামলেটের স্পিকার আয়াস মিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসীদের সংগঠন এনআরবি’র চেয়ারপারসন এস এম শেকিল চৌধুরী।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর সরকার আরও শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশে একশটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। প্রবাসী বাংলাদেশিরা এসব অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করতে পারে।’
আয়াস মিয়া টাওয়ার হ্যামলেটের পক্ষ থেকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
টাওয়ার হ্যামলেটের স্পিকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়নের প্রশংসা করেন। আয়াস মিয়া প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনার নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে এখন ব্রিটেনে বসবাসরত তৃতীয় প্রজন্ম বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।’
টাওয়ার হ্যামলেটের স্পিকার প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, তারা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের নামে লন্ডনে একটি সড়কের নামকরণ করবেন।
এনআরবি’র পক্ষ থেকে শেকিল চৌধুরী দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টা ও গতিশীল নেতৃত্বের জন্য তাঁকে একটি ‘সম্মাননা ফলক’ প্রদান করেন।
সূত্র: বাসস

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম