বিমানবন্দর-কমলাপুর রুটে নির্মিত হবে দেশের প্রথম পাতাল রেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ০১:০১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩১

জাতীয় সংসদ অধিবেশন (ছবি-ফোকাস বাংলা, ফাইল ফটো) রাজধানীর যানজট নিরসনে পাতাল রেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে সেতুমন্ত্রীর পক্ষে এ তথ্য জানানো হয়। সেতুমন্ত্রীর এ উত্তর পূর্বনির্ধারিত ছিল। উল্লেখ্য, ওবায়দুল কাদের বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।
সেতুমন্ত্রীর লিখিত উত্তরে জানানো হয়, ‘বাংলাদেশে প্রথম পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্টোরেল নির্মিত হতে যাচ্ছে। বিমানবন্দর-বিমানবন্দর টার্মিনাল-৩ খিলক্ষেত-যমুনা ফিউচার পার্ক-নতুন বাজার-উত্তর বাড্ডা-বাড্ডা-হাতিরঝিল-রামপুরা-মালিবাগ-রাজারবাগ-কমলাপুর এই রুটে নির্মিত হবে পাতাল রেল। এ রুটের মোট ১৯ দশমিক ৮৭ কিলোমিটার দৈর্ঘ্যের পাতাল রেল নির্মিত হবে।’
মন্ত্রী জানান, ‘এই রুটে মোট স্টেশন (আন্ডারগ্রাউন্ড) সংখ্যা হবে ১২টি। আর সাতটি স্টেশন হবে এলিভেটেড। নতুন বাজার ও যমুনা ফিউচার পার্ক স্টেশনে বিমানবন্দর রুটের অংশ হিসেবে আন্ডারগ্রাউন্ড নির্মিত হবে। নতুন বাজার স্টেশনে ইন্টারচেঞ্জ থাকবে। এ ইন্টারচেঞ্জ ব্যবহার করে বিমানবন্দর রুট থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাতায়াত করা যাবে।’

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ভিড়ে মুখর কমলাপুর রেলস্টেশন
কমলাপুরে বাড়ছে ভিড়, ট্রেনে স্বস্তির ঈদযাত্রা
এ যেন এক অন্যরকম উৎসবমুখর ব্যস্ততা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান