‘দু-একদিনের মধ্যে কাদেরের কৃত্রিম ডিভাইস খুলে ফেলা হতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ১৪:১১আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৪:১৬

প্রফেসর ডা. আবু নাসার রিজভী (মাঝে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় ব্যবহৃত কৃত্রিম ডিভাইস দু-একদিনের মধ্যে খুলে ফেলা হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক প্রফেসর ডা. আবু নাসার রিজভী বুধবার (৬ মার্চ) দুপুরে এক ভিডিও বার্তায় এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানান।

এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে জানাতে দ্বিতীয় বারের মতো ব্রিফ করেন পাঁচ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ। এ সময় বোর্ডের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আবু নাসার ওই ভিডিওতে বলেছেন, ‘আমরা আজ সাড়ে ১২টায় বসেছিলাম। মন্ত্রীর শারীরিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে। তার কিডনি স্ট্যাবল, ইনফেকশন অনেকটা কমে গেছে। যেটা ২৬ হাজার উঠে গিয়েছিল, সেটা ১২ হাজারে নেমে এসেছে। হার্টের কন্ডিশন, প্রেশার এখন ভালো আছে। চিকিৎসকরা জানিয়েছেন, দু-একদিনের মধ্যে আর্টিফিশিয়াল ডিভাইস খুলে ফেলার চিন্তা করছেন। এভাবে উন্নতি হতে থাকলে আগামী দু-একদিনে পর্যায়ক্রমে এই যন্ত্রগুলো খুলে দেওয়া হবে।’

/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম