শেষ মুহূর্তে মত পাল্টালেন মোকাব্বির, মনসুর অনড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ১৮:০২আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৯:৩৪

গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মুকাব্বির খান

আগামীকাল ৭ মার্চ শপথ নেওয়ার কথা ছিল জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খানের। কিন্তু শেষ মুহূর্তে এসে দলীয় সিদ্ধান্তের কারণে শপথ নিচ্ছেন না তিনি। তবে গণফোরাম থেকে নির্বাচিত আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ  আগামীকাল ৭ মার্চ বেলা ১১টায় নির্ধারিত সময়েই শপথ নিতে যাচ্ছেন। আজ বুধবার (৬ মার্চ) এই দুই সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

মোকাব্বির খান বাংলা ট্রিবিউনকে বলেন, আমি শুরু থেকেই দলীয় সিদ্ধান্ত মেনে আসছি। দল শপথের বিষয়ে ইতিবাচক থাকায় আমি ৭ মার্চ শপথ নিতে চিঠি দিয়েছিলাম। এখন আমাদের দল গণফোরামের প্রেসিডেন্ট ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাফা মহসীন মন্টুর নির্দেশে আমি শপথ নেওয়া থেকে বিরত থাকছি।

তিনি আরও বলেন, দলের এই দুই নেতা পরামর্শ দিয়েছেন, শপথ নেওয়ার এখনও অনেক সময় বাকি আছে। তাই পরে আবার বসে সিদ্ধান্ত নেওয়া যাবে আমরা শপথ নেবো কিনা।

একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান।

এদিকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। 

সুলতান মোহাম্মদ মনসুর বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে জানান, ‘আমি শপথ নিচ্ছি। আগামীকাল ৭ মার্চ বেলা ১১টায় শপথ নেবো। ’ 

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক বাংলা ট্রিবিউনকে বলেন, দলের সিদ্ধান্ত মেনে শপথ নেওয়া থেকে বিরত থাকছেন মোকাব্বির খান। তিনি অনিবার্য কারণে দেখিয়ে আগামীকাল শপথ নিতে পারবেন না বলে সংসদ সচিবালয়ে চিঠি দিয়ে জানিয়েছেন। আর সুলতান মোহাম্মদ মনসুরের ব্যাপারে আমাদের জানা নেই।

তিনি আরও বলেন, কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, মোকাব্বির খান শপথ নেবেন না এমন  কোনও চিঠি এখনও আমার দফতরে এসে পৌঁছায়নি। এলে এটা দেখবো।

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম