প্রশাসনিক ট্রাইব্যুনালের জন্য স্থাপনা নির্মাণ করা হবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ০১:৩০আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:০০

প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতির বার্ষিক ভোজ সভায় বক্তৃতা করছেন আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল সংবিধানিক প্রতিষ্ঠান। তবে দীর্ঘদিন যাবৎ এর জন্য কোনও স্থায়ী স্থাপনা নেই। তাই সবার সঙ্গে আলোচনা ও পরামর্শ করে প্রশাসনিক ট্রাইব্যুনালের একটি স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে।’ 
বুধবার (৬ মার্চ) ঢাকাস্থ নিবন্ধন অধিদফতর প্রাঙ্গণে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতির বার্ষিক ভোজ সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় আনিসুল হক বলেন, ‘প্রশাসনিক ট্রাইব্যুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ৩৫ বছর যাবৎ অস্থায়ী স্থাপনায় আছে। আমার মনে হয়, অনেকদিন অপেক্ষা করা হয়েছে। আর অপেক্ষা নয়। এই ট্রাইব্যুনালের বর্তমান জায়গা নিয়ে কিছু সমস্যা আছে। সে সমস্যার নিরসন করে এবং সবার সঙ্গে আলোচনা করে একটি স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে।’ 

সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন– প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, প্রশাসনিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি (অব.) একেএম ফজলুর রহমান প্রমুখ।

/এসআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম