পরিচ্ছন্ন ঢাকা দেখতে চান প্রধানমন্ত্রী: মেয়র আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ১৫:৪৩আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৫:৫০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধা নিবেদন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, তিনি পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা দেখতে চান। আমাদের প্রতি তার বার্তা আমরা বুঝতে পেরেছি। সম্মিলিতভাবে সবাইকে সঙ্গে নিয়ে সেই পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলবো।’ বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘প্রথম কাজ বলে কিছু নেই। তবু রাজধানীতে যানজট একটি বড় সমস্যা। এ নিয়ে আমি কাজ করবো। আনিস ভাই (প্রয়াত মেয়র আনিসুল হক) ছয়টি রুটের বাস কোম্পানি নিয়ে কাজ করছিলেন। এই প্রকল্পটি এখন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র দেখছেন। আমি খুব শিগগিরই তার সঙ্গে এ নিয়ে আলোচনা করবো এবং রাজধানী ঢাকা যেন একটি যানজটমুক্ত শহর হয়, সেজন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।'
নতুন মেয়র আরও বলেন, ‘ঢাকার বেশ কিছু সমস্যা রয়েছে যেমন, অনেকে আমাকে মশার উপদ্রবের কথা বলেছেন। এছাড়া জলাবদ্ধতা, যানজট, মাদক ও সন্ত্রাস এমন অনেক সমস্যা আছে। আমি রবিবার (১০ মার্চ) প্রথম অফিস করবো। তারপর খুব দ্রুত সবাইকে সঙ্গে নিয়ে বসবো যেন বর্ষাকালের আগে কিছু কাজ করা যায়।’
এ সময় তার সঙ্গে ছিলেন প্যানেল মেয়র জামাল মোস্তফা, উপ-নির্বাচনে বিজয়ী দুই কাউন্সিলর এবং ডিএনসিসি ও ডিএসসিসির নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনে বিজয়ী কাউন্সিলররা। ধানমন্ডির ৩২ নম্বর থেকে মেয়র ও কাউন্সিলররা বনানী কবরস্থানে গিয়ে প্রয়াত মেয়র আনিসুল হক এবং বঙ্গবন্ধুর পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার (৮ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন নতুন মেয়র ও কাউন্সিলররা।

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম