পবিত্র শবে মেরাজ ৩ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ২০:৫০আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:০৮

পবিত্র শবে মেরাজ ৩ এপ্রিল আগামী ৩ এপ্রিল (২৬ রজব, বুধবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের আকাশে বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামী শনিবার (৯ মার্চ) থেকে ১৪৪০ হিজরির রজব মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ এপ্রিল (২৬ রজব, বুধবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

বায়তুল মুকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

সভায় প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের আকাশে ১৪৪০ হিজরির রজব মাসের চাঁদ দেখা যায়নি। এ জন্য শুক্রবার (৮ মার্চ) জমাদিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শনিবার (৯ মার্চ) থেকে রজব মাস গণনা শুরু হবে এবং আগামী ৩ এপ্রিল পবিত্র শবে মেরাজ পালিত হবে।

/এসআই/এআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম