‘নারীর অধস্তন অবস্থানের জন্য রাষ্ট্রই দায়ী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৯, ১২:০৮আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১২:০৯

নারীপক্ষ নারীর অধস্তন অবস্থানের জন্য রাষ্ট্রই দায়ী বলে অভিযোগ করেছে ‘নারী পক্ষ’। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য কর্মসূচিতে এ অভিযোগ করা হয়। শুক্রবার (৮ মার্চ) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে নারী পক্ষের নেত্রীরা বলেন, ‘বাংলাদেশ সংবিধান দেশের নাগরিকদের মৌলিক অধিকার সমানভাবে ভোগের নিশ্চিয়তা দিয়েছে। কিন্তু সংবিধানেই আবার ব্যক্তি অধিকারের বিষয়টি উহ্য রেখে একটি সাংঘর্ষিক অবস্থায় ফেলে দিয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ২৮ (১) এ বলা হয়েছে. ‘ধর্ম গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনও নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। অথচ ২৮.২ অনুচ্ছেদে কেবল রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করার কথা বলা হয়েছে। ফলে ব্যক্তি অধিকারের ক্ষেত্রে নারী সবসময়ই বৈষম্যের শিকার।’

‘নারীর অধস্তন অবস্থানের জন্য রাষ্ট্রই দায়ী’ বক্তারা বলেন, ‘নারীকে অধস্তন অবস্থানে রাখতে সংস্কৃতি, প্রথা ও ধর্ম প্রতিনিয়ত মুখ্য ভূমিকা রেখে চলেছে এবং এই অবস্থা টিকিয়ে রেখেছে রাষ্ট্র। সার্বিক বিবেচনায় নারীর অধস্তন অবস্থানের জন্য রাষ্ট্রই সম্পূর্ণ রূপে দায়ী।’

নারী নেত্রীরা বলেন, ‘নারীর অবস্থার সঙ্গে সঙ্গে অবস্থানের পরিবর্তন ঘটিয়ে তার নাগরিক অধিকার নিশ্চিত করা সম্ভব। তাই রাষ্ট্র, বিশেষ করে সরকারের কাছে নারীপক্ষের দাবি রাষ্ট্র ও জনজীবনের সঙ্গে ব্যক্তিজীবনের সর্বস্তরেও নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে সংবিধানের অনুচ্ছেদ ২৬ অনুযায়ী মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক সব আইন বাতিল করা হোক। পাশাপাশি সরকারের অঙ্গিকারকৃত আন্তর্জাতিক সনদ ও দলিলসমূহ বাস্তবায়ন করে নারীকে সমমর্যাদার একজন নাগরিক হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান নেত্রীরা।

 এদিকে দিবসটি উপলক্ষে সকালে নারীদের চালিত স্কুটি, রিকশা, সাইকেল ও সুসজ্জিত ট্রাক নিয়ে রোডশোর আয়োজন করা হয়। নারী পক্ষ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রোডশোটি মানিক মিয়া এভিনিউতে গিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। অনুষ্ঠানে নারী জাগরণ বিষয়ক বিভিন্ন গান পরিবেশন করেন বর্ণা চৌধুরী। এছাড়া আফরোজা সুলতানার নেতৃত্বে একটি নাটকও পরিবেশিত হয়।

নারীপক্ষ৩

ছবি: সাজ্জাদ হোসেন

/এসএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যুদ্ধ শেষ হয়নি’, সংঘাত বাড়লে নতুন অস্ত্র-লক্ষ্যবস্তু ব্যবহারের হুমকি ইরানের
‘যুদ্ধ শেষ হয়নি’, সংঘাত বাড়লে নতুন অস্ত্র-লক্ষ্যবস্তু ব্যবহারের হুমকি ইরানের
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
স্পাইসজেটের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসাররা কত বেতন পান
স্পাইসজেটের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসাররা কত বেতন পান
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ