নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৯, ২৩:০০আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২৩:০৩

জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় নারীরা নারীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘নারী যে পেশায়ই গ্রহণ করুক না কেন, সব পেশাতেই চ্যালেঞ্জ আছে, প্রতিবন্ধকতা আছে। কিন্তু, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের নারীরা তাদের নির্ভীকতা, সাহসিকতা ও আত্মপ্রত্যয় দিয়ে সফলতায় পৌঁছাতে পারে।’

‘গণমাধ্যমে নারী-পুরুষ সমতা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বলেন। শুক্রবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব এ আয়োজন করে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, ‘আজকের প্রতিটি ক্ষেত্রে আমাদের নারীদের দৃশ্যমান উপস্থিতি। এখন যেটা প্রয়োজন, সেটা হচ্ছে তাদের জন্য কর্মমুখর পরিবেশ নিশ্চিত করা। তারা পেশায় আসছেন,  উচ্চশিক্ষা গ্রহণ করছেন, তাদের জন্য সুযোগ সম্প্রসারিত হচ্ছে। কিন্তু, তারা যেন তাদের কাজের ক্ষেত্রে এসে অনুকূল পরিবেশ পান, সেই জায়গায় যে প্রয়োজনগুলো, সেগুলো আমাদের নিশ্চিত করতে হবে। নারীবান্ধব  বিষয়গুলোর জন্য আমাদের আরও বেশি কাজ করতে হবে।’

স্পিকার বলেন, ‘আমরা আজকে যে যেই অবস্থানে আছি, সে অবস্থানে আসার জন্য হয়তো অনেক সুযোগ পেয়েছি। কিন্তু, এই সুযোগ যদি পূর্বের অনেকেই পেতো, তাহলে তারা আমাদেরকেও ছাড়িয়ে যেত। আসুন আমরা যারা এগিয়ে গিয়েছি, সুযোগ পেয়েছি, আমরা যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, তারা আমাদের হাতকে পিছিয়ে পড়া নারীদের প্রতি সম্প্রসারিত করি। পিছিয়ে পড়া নারীদেরকে আমরা সমতার জায়গায় নিয়ে আসি। এটাই হোক আমাদের নারী দিবসের প্রত্যয়।’

আলোচনা সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, নারী সাংবাদিক নাসিমুন আরা হক ও শাহনাজ মুন্নী ছিলেন।

 

/এইচএন/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম