তিন উপজেলায় ভোট স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৯, ২৩:১৫আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২৩:১৭

নির্বাচন কমিশন প্রভাব খাটানোর অভিযোগে তিন উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলাগুলো হলো- লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোনার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ। সেইসঙ্গে পাটগ্রামের ওসিকে প্রত্যাহার ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের এপিএসের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

শুক্রবার (৮ মার্চ) প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১০ মার্চ) প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

কমিশনের সিদ্ধান্তের বিষয়ে ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার ইসি আদিতমারী, পূর্বধলা ও জামালগঞ্জ উপজেলার ভোট স্থগিত করেছে।’ এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বেশ কয়েকজন সংসদ সদসে্যর বিরুদ্ধে উপজেলার ভোটে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। যার কারণে কয়েকজন এমপিকে সতর্ক করে আগেই এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছিল ইসি। যেসব সংসদ সদস্যকে চিঠি দেওয়া হয়েছে, তারা হলেন- সুনামগঞ্জ-২ আসনের জয়া সেন গুপ্ত, কুড়িগ্রাম-৩ আসনের এম এ মতিন, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন, রাজশাহী-১ আসনের ওমর ফারুক চৌধুরী, নাটোর-৪ আসনের আব্দুল কুদ্দুস ও নেত্রকোনা-৫ আসনের ওয়ারেসাত হোসেন বেলাল।

এদিকে এমপিদের প্রভাব খাটানোর বিষয়টি অবহিত করে আচরণ বিধিমালা প্রতিপালনের অনুরোধ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সিইসি চিঠি দিয়েছেন।

সর্বশেষ আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব খাটানোর অভিযোগের পর অনন্যোপায় হয়ে এ তিন উপজেলার ভোট স্থগিত করা হয়েছে।

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম