খালেদাকে সানগ্লাস পরা দেখে মনে হয় না তিনি অসুস্থ: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ১৫:৩০আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৭:৩১

প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, তাকে যখন আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় তখন তার সানগ্লাস পরা দেখে আমাদের কারও মনে হয় না যে তিনি অসুস্থ।’

শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের ঢাকা এডিটরস কাউন্সিল আয়োজিত অভিষেক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এটা তার নতুন কোনও রোগ না। এ রোগ নিয়ে তিনি আগেও রাজনীতি করেছেন। তিনি কারাগারে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা ভারতীয় উপমহাদেশে বিরল।’

তিনি বলেন,  ‘বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। তাদের সব সময় উদ্দেশ্য থাকে কীভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায়। এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর পথ খুঁজে। যেভাবে তারা নির্বাচন থেকে পালাচ্ছে তাতে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো আপনারা নির্বাচন ভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর যে নীতি অনুসরণ করছেন, সেই নীতি থেকে সরে এসে নির্বাচনে আসুন। এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। সেখানের আমরা ফলাফল পেয়েছি এবং সেই কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে কারও কোনও আপত্তি ছিল না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফইউজ’র সভাপতি মোল্লা জালাল, উইক্রিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সজিব রশিদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সভাপতি আব্দুল জলিল ভুইয়া, সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মুস্তাফিজ রহমান।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম