দেশে ৮০০ পর্যটন স্পট চিহ্নিত: পর্যটন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৭:৪৬আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৮:০৩

জাতীয় সংসদ অধিবেশন (ছবি-ফোকাস বাংলা, ফাইল ফটো) দেশে প্রায় ৮০০টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। রবিবার (১০ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর (ফেনী-৩) প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রী জানান, পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাংলাদেশের বিদ্যমান প্রাকৃতিক ও ঐতিহাসিক দর্শনীয় স্থানে উন্নত অবকাঠামো নির্মাণের পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

সপ্তাহে ৩২৫টি ফ্লাইট পরিচালনা
ঢাকা-১১ আসনের এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৫৩টি দেশের বেসামরিক বিমান চলাচল চুক্তি রয়েছে। বিভিন্ন বিমান সংস্থা বাংলাদেশে সপ্তাহে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করে। এরমধ্যে ভারত ৫৩টি, ইউএই ৭৮টি, মালয়েশিয়া ৪২টি, সিঙ্গাপুর ১৬টি, ভুটান চারটি, কাতার ২৯টি, থাইল্যান্ড ২১টি, পাকিস্তান চারটি, কুয়েত ১২টি, সৌদি আরব ৩১টি, শ্রীলঙ্কা সাতটি, চীন ১৬টি, বাহরাইন পাঁচটি, আজারবাইজান তিনটি ও ওমান চারটি ফ্লাইট পরিচালনা করে।

২০১৭-১৮ অর্থবছরে বিমানের লোকসান ২০১ কোটি টাকা
হবিগঞ্জ-১ আসনের গাজী মোহাম্মদ শাহনওয়াজের প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ বিমানের লোকসানের পরিমাণ ছিল ২০১ কোটি ৪৭ লাখ টাকা। মন্ত্রী জানান, উড়োজাহাজের জ্বালানি মূল্য বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ন ও এয়ারক্র্যাফট ক্রু মেইনটেন্যান্স ইনস্যুরেন্স (এসিএমআই) ভিত্তিতে উড়োজাহাজ ব্যবহারের কারণে লোকসান হয়েছে।

/ইএইচএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম