পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৮:২২আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৮:২৬

নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‌্যাংক পরিয়ে দেওয়া হচ্ছে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ‘এডমিরাল’ পদে পদোন্নতি পেয়েছেন। রবিবার (১০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‌্যাংক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিঞা মোহাম্মদ জয়নুল আবেদিন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে শুভেচ্ছা জানিয়ে তার সাফল্য কামনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা এ কে এম গিয়াসউদ্দিন চৌধুরী এবং মা মিসেস সাহেরা চৌধুরী। তার সহধর্মিনীর নাম ডা. আফরোজা আওরঙ্গজেব। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
এডিমরাল আওরঙ্গজেব চৌধুরী ১৯৭৮ সালের ১০ জুন বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। চাকরি জীবনে এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সফলতার সঙ্গে নৌবাহিনীর ফ্রিগেটসহ বিভিন্ন যুদ্ধজাহাজের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

/জেইউ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম