বস্ত্রখাতে বিদেশি প্রকৌশলীর নিভর্রতা কমাতে হবে: পাটমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৯:৪১আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৯:৪৩

নবীন বরণ অনুষ্ঠান বস্ত্রখাতে বিদেশি প্রকৌশলীর নিভর্রতা কমিয়ে দেশেই দক্ষ জনবল তৈরি করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রবিবার (১০ মার্চ) সাভারে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশের বস্ত্রখাতে বহু বিদেশি প্রকৌশলী কাজ করছেন, যাদের মজুরি খুব বেশি । দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ খাতে বিদেশি প্রকৌশলী নিভর্রতা কমাতে হবে। দেশের বস্ত্র প্রকৌশলদের আরও দক্ষ জনবল হিসেবে তৈরি করতে হবে। বাংলাদেশকে এগিয়ে যেতে হলে নিজেদের আরও স্বনিভর্র হতে হবে। বহুমুখি শিক্ষার উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের ফ্যাশন ডিজাইনাররা নতুন নতুন পোশাকের নকশা তৈরি করছেন। ডিজাইনারদের উচিত উন্নত ডিজাইনের বস্ত্র তৈরিতে মনোযোগ দেওয়া। তাহলে দেশের পণ্যের মান যেমন বাড়বে, তেমনি ক্রেতাদের কাছে এসব পণ্যের কদরও বাড়বে।
তিনি আরও বলেন, বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে খুব দ্রুত পৌঁছে যাবে। এ উন্নয়নের প্রধান হাতিয়ার হবে বস্ত্রখাত। বিশ্বে বস্ত্র রফতানিতে বাংলাদেশ এখন দ্বিতীয়। দেশের প্রতিটি জেলায় বস্ত্রখাতের উন্নয়নে দক্ষ জনবল তৈরিতে ইনস্টিটিউট করা হবে। এছাড়া আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। তাহলে নতুন প্রজন্মের ভেতরে দেশের প্রতি আরও ভালোবাসা বাড়বে। এই দেশকে এক সময় সবাই অবহেলা করতো। কিন্তু এখন সারাবিশ্ব বাংলাদেশকে সম্মান করে, সমীহ করে।
নিটার অধ্যক্ষ অধ্যাপক ড. মো মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিটিএমসি চেয়ারম্যান বি. জে. মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম