নূর, অনীক ও লিটন নন্দীর প্রার্থিতা বাতিল করে মামলার দাবি রাব্বানীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১২:৫২আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৩:৪০

ছাত্রলীগ

নূরুল হক নুরু, অনিক ও লিটন নন্দীর প্রার্থিতা বাতিল করার দাবি জানিয়েছেন ছাত্রলীগ সমর্থিত জিএস প্রার্থী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি অভিযোগ করেন, ‘ওরা প্রশাসনকে জিম্মি করে এবং ব্যালট পেপার ছিনতাই করে তা ছড়িয়ে দেয়। এ কারণে তাদের প্রার্থিতা বাতিল করে মামলা করা হোক।’

সোমবার (১১ মার্চ) ১২টার পর রোকেয়া হল থেকে তিন ট্রাংক ব্যালট পেপার উদ্ধার হয়। এসব ব্যালট বাইরে আসার পর হলে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘যেভাবে কোটাবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগ অফিসে গুম করা হয়েছে, বোনদের ধর্ষণ করা হয়েছিল বলে প্রচার করা হয় তেমনটাই এখানেও করার চেষ্টা করা হয়েছে।’
এর আগে তিনটি ট্রাংকে রাখা ব্যালট উদ্ধার করে রোকেয়া হল শিক্ষার্থীরা। এসব ব্যালেট কোথা থেকে বাইরে এলো জানতে চাইলে রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘দরজা ভেঙে বের করেছে, এসব হল সংসদে ছিল। এ ধরনের পরিস্থিতি তৈরির জন্য কোটা আন্দোলনের নুর, ছাত্রদলের অনীক ও বামজোটের লিটন নন্দী জড়িত।

/ইউআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম