সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান রিটার্নিং কর্মকর্তা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৪:০৮আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৬:২৫

শিক্ষার্থীদের তোপের মুখে চিফ রিটার্নিং কর্মকর্তা

নির্বাচনে বিভিন্ন অনিয়ম হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। পরে তিনজন শিক্ষার্থী তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।

সোমবার (১১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে রোকেয়া হল থেকে প্রধান রিটার্নিং কর্মকর্তা বের হওয়ার সময় সাধারণ শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই বিভিন্ন অনিয়মের অভিযোগ করে স্বতন্ত্র ও বামজোটের বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল থেকে এক বস্তা সিল মারা ব্যালট উদ্ধার করা হয়। শিক্ষার্থী ও প্রার্থীদের প্রতিবাদের মুখে প্রায় তিন ঘণ্টা সেখানে ভোটগ্রহণ বন্ধ ছিল। এরপর পুনরায় বেলা ১১টা ১০ মিনিটে ভোট শুরু হয়। এছাড়াও রোকেয়া হল, সূর্য সেন হলসহ আরও কয়েকটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ আনে সাধারণ শিক্ষার্থী, বামজোট প্যানেল ও কোটা আন্দোলন প্যানেল। অনিয়ম এনে দুপুরে তারা ভোট বর্জন করার ঘোষণা দিয়ে বিক্ষোভ করে। এ সময় রোকেয়া হল থেকে উদ্ধার হওয়া ব্যালট নিয়ে প্রতিবাদ করে সাধারণ শিক্ষার্থীরা। এতে ওই হলেও ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। সেখানে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান আসেন। তিনি কেন্দ্রের অন্যান্য শিক্ষকের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় তিনি তোপের মুখে পড়েন।

শিক্ষার্থীদের তোপের মুখে চিফ রিটার্নিং কর্মকর্তা প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর আজ (১১ মার্চ) ডাকসু ও হল সংসদ নির্বাচন হচ্ছে। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়ছেন ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন। তবে এরইমধ্যে কয়েকটি প্যানেল ভোট বর্জন করেছে।

আরও পড়ুন:

ছাত্রলীগ বাদে অন্যদের ভোট বর্জন, কাল থেকে ধর্মঘট

এবার রোকেয়া হলে ভোট বন্ধ

 

তিন ঘণ্টা পর কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ শুরু

 

ব্যালটে সিল, কুয়েত মৈত্রীর প্রভোস্ট অপসারণ

 

‘নীল নকশার নির্বাচন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’ (ভিডিও)

প্রবেশ গেটের নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে: ভিপি প্রার্থী মোস্তাফিজ

ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্রলীগ ছাড়া শঙ্কিত সবাই

সিল মারা ব্যালট উদ্ধার, কুয়েত মৈত্রী হলে ভোট স্থগিত

এক ঘণ্টা দেরিতে রোকেয়া হলের ভোটগ্রহণ শুরু
প্রথম ভোট দিতে সময় লেগেছে ৪ মিনিট
ডাকসু নির্বাচনে ভোট শুরুর আগেই লাইন

ডাকসুর ভোটগ্রহণ শুরু 

 

/আরজে/এসও/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম