ডাকসুর যেকোনও সিদ্ধান্ত ছাত্রদের মতের ভিত্তিতে হতে হবে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৯, ১৩:৫৪আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৫:২৯

 

উপাচার্য ভবনের সামনে কথা বলছেন ভিপি নুর ছাত্রদের জন্য যে সংসদ সেই সংসদের যাবতীয় সিদ্ধান্ত ছাত্রদের মতামতের ভিত্তিতে নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। বুধবার (১৩ মার্চ) নির্বাচন বর্জনকারী শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিলে সেখানে তিনি এ দাবি জানান। পরে শিক্ষার্থীরা পুনর্নির্বাচনের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একমত উল্লেখ করে বলেন, ‌‘নির্বাচনের আগে ছাত্ররা যে দাবি করেছিল সেগুলোর যৌক্তিকতা এরইমধ্যে সামনে এসেছে। অবিলম্বে নিরপেক্ষ শিক্ষকদের সমন্বয়ে নির্বাচন কমিটি গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানের পাশাপাশি হলের বাইরে কেন্দ্র স্থাপন, স্টিলের বাক্স পরিবর্তন করে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের দাবি মেনে নিতে হবে।’

ভিসি কার্যালয়ে যান বিভিন্ন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারীরা প্রশাসনকে উদ্দেশ করে নুর বলেন, ‘ছাত্ররা আমাকে সহ-সভাপতি নির্বাচিত করেছে, সেই জায়গা থেকে বলবো, আপনারা হয়রানি, ভয়ভীতি দেখিয়ে দাস বানাতে চেয়েছেন। মিথ্যাচারের আশ্রয় নিয়ে ছাত্রদের বিরুদ্ধে মামলার আশ্রয় নেওয়া হয়েছে।’

ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ভিসি ভবনের সামনে বিভিন্ন প্যানেলের অবস্থান

তিনি এ সময় অভিযোগ করেন, ‘১১ মার্চ একটি কারচুপির নির্বাচন হয়েছে। পুরো নির্বাচনি প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত ছিল। তারা ভোটের আগে ছক তৈরি করেছিল, সেটি বাস্তবায়ন করেছে। কিন্তু দুটি পদে তারা কারচুপি করেও জয়লাভ করতে পারেনি।’

পরে নুর, লিটন নন্দী, উম্মে হাবিবা বেনজির, অরণী সেমন্তী খান, ফারুক খানসহ বিভিন্ন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রায় ১১ জন উপাচার্য কার্যালয়ে যান। সেখানে তারা উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন ও পুনর্নির্বাচনের আনুষ্ঠানিক দাবি জানাবেন।

এদিকে পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। অবস্থান কর্মসূচি থেকে পুনর্নির্বাচন ও ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।

 

ছবি: নাসিরুল ইসলাম

/এআরআর/এএইচআর/এসও/ইউআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক