৭ মার্চের ভাষণ বিশ্বের বিস্ময়: গণপূর্তমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ১৭:৩৬আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২০:৪১

 

আলোচনা সভায় গণপূর্তমন্ত্রী

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু মুক্তিযুদ্ধের নির্দেশনায় সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেছেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘ইতিহাস কখনও রচনা করা যায় না, ঘটে যাওয়া ঘটনা ইতিহাস। যেসব ভাষণের সঙ্গে ৭ মার্চের ভাষণের কম্পেয়ার করা হয়েছে, ওইসব ভাষণের অবস্থান এবং বিদ্যমান পরিস্থিতি আমাদের অবস্থা থেকে সম্পূর্ণরূপে আলাদা ছিল। যে অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু ভাষণ রেখেছেন, সেখানে সকল কিছু বিদ্যমান ছিল। এই ভাষণে এমন কোনও বিষয় ছিল না, যা কোনোভাবে তিনি এড়িয়ে গেছেন। আর এজন্য বলা হয়, এটা বিশ্বের বিস্ময়। আমার কাছে মনে হয় বাঙালি জাতির ইতিহাসের পথচলা, সবটুকু এর ভেতরে ছিল।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই মুক্তিযুদ্ধের নির্দেশনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমি আমার ধর্মীয় বিশ্বাস থেকে মনে করি, বাঙালি জাতির নির্যাতনের ইতিহাস অনেক দীর্ঘ। হয়তো মহান রাব্বুল আলামিন মনে করেছেন, এখানে একজন মহামানব পাঠানো দরকার। সেজন্য শেখ মুজিবরূপী একজন মহামানব পাঠিয়েছেন। কিন্তু, তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে অনেক পেছনে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে উত্তোলনের জন্য শেখ হাসিনাকে ২১ বছর লড়াই করতে হয়েছে। এই ২১ বছরের ভেতরে তাকে ১৯ বার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, ড. মামুন-আল-মাহতাব স্বপ্নীল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান প্রমুখ।

/এইচএন/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম