নিউ জিল্যান্ডে মসজিদে গুলির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১২:৩৬ আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৪:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি, ফোকাসবাংলা) নিউ জিল্যান্ডে মসজিদে গুলিবর্ষণের ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক ও নিন্দা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী অফিসের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা ছিল সে দেশে অবস্থানকারী বাংলাদেশ ক্রিটেট টিমের। হ্যাগলি ওভালের খুব কাছের একটি মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়েছে। অনুশীলন শেষ করে ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান বাংলাদেশের খেলোয়াড়রা। মসজিদে খেলোয়াড়দের প্রবেশের আগ মুহূর্তে স্থানীয় এক নারী তাদের ভেতরে ঢুকতে নিষেধ করেন। মসজিদে সন্ত্রাসী হামলার কথা জানান তিনি। ফলে আতঙ্কিত হয়ে আবারো স্টেডিয়ামে ফিরে যান খেলোয়াড়রা।
নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মসজিদে হামলায় ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।

/এমএইচবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খেলনা ট্রেনে নীলগিরির সেরা দৃশ্য দেখবেন যেভাবে
খেলনা ট্রেনে নীলগিরির সেরা দৃশ্য দেখবেন যেভাবে
১০০ পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত
১০০ পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত
ময়মনসিংহে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু, ভয়াবহতার কারণ কী
ময়মনসিংহে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু, ভয়াবহতার কারণ কী
ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার সামনে বাংলাদেশ, ম্যাচ দেখবেন কোথায়? 
ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার সামনে বাংলাদেশ, ম্যাচ দেখবেন কোথায়? 
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি