নিউ জিল্যান্ডে মসজিদে হামলার ঘটনা নিন্দনীয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১২:৫৫আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৪:৩০

স্বরাষ্ট্রমন্ত্রী নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘এই বর্বরোচিত ঘটনা নিন্দানীয় এবং বিশ্ববাসী এই ঘটনা প্রত্যাশা করে না।’

শুক্রবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দল আমাদের দেশে আসার আগে আমাদের নিরাপত্তা নিয়ে নানান কথা বলেছিল। আমরা তাদেরকে বলেছিলাম তারা পূর্ণ নিরাপদে থাকবে যেমনভাবে আমাদের ভিআইপিরা থাকেন, সেভবেই থাকবেন। আমরা সেটা করেছি। কিন্তু নিউজিল্যান্ড কেন সেটা করেনি, তা জানি না।’

মন্ত্রী আরও বলেন, ‘সেইখানে কারা কারা গুলিবিদ্ধ হয়েছেন তা আমরা জানি এবং আমরা আরও জানতে চেষ্টা করছি। আমাদের ক্রিকেট টিম সিদ্ধান্ত নিয়েছে, তারা চলে আসবে।’

অনুষ্ঠানে তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্দেশে বলেন, ‘গত ১৮ বছরে আপনারা ১০ লাখ ইউনিট রক্ত সরবরাহ করেছেন। দেশের মোট চাহিদার সাত ভাগের এক ভাগ রক্ত আপনারা সরবরাহ করেছেন। রক্তদান কর্মসূচি দিয়ে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, তার মধ্যে কোয়ান্টাম ফাউন্ডেশন বলিষ্ঠ ভূমিকা পালন করছে।’

স্বেচ্ছায় রক্তদাতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা মুমূর্ষু রোগীদেরকে বাঁচিয়ে তুলছেন। আপনাদের রক্ত কাজে লাগছে এটাই বড়। অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষকে আরও রক্তদানে উৎসাহিত করবেন।’

সম্মাননা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পেলিয়েটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নাজিম উদ্দিন আহমদ, কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান প্রমুখ।

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম