প্রধানমন্ত্রী আমাদের জন্য গাড়ি পাঠিয়েছেন: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ২১:১৯আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:২৩

গাড়িতে গণভবনের পথে ডাকসু ভিপি নুরুল হক নুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে বিজয়ীরা গণভবনে গেছেন বিশ্ববিদ্যালয়ের বাসে করে। শুধুমাত্র ডাকসুর ভিপি নুরুল হক নুর এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আকতার হোসেন এবং স্বতন্ত্রভাবে জয়ী প্রার্থীরা গিয়েছেন আলাদা গাড়িতে। আলাদা গাড়িতে যাওয়ার বিষয়ে নুর বাংলা ট্রিবিউনকে দুপুরে বলেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গাড়ি পাঠানো হয়েছে, তাতে গণভবন যাবো। কিন্তু গাড়িতে জায়গা না হওয়ায় নুর তাৎক্ষণিক উবার ডেকে গেছেন। গণভবন থেকে বেরিয়ে তিনি বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

দুপুর দুটায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে বাসে চড়ে ছাত্রলীগের প্যানেলের নির্বাচিতরা এবং নির্বাচনে সহায়তাকারী কর্মীদের নিয়েই বাস রওনা হয়। কিন্তু এই বাসে নুর এবং আকতার ছিলেন না। শেষ মুহূর্তে নুরের যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হলে এই প্রতিবেদক নুরের মোবাইলে ফোন দেন। নুর নিজেই তখন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে। তাতেই তারা গণভবন যাবেন।

গাড়িগুলো তখন ডাকসু কার্যালয়ের সামনে অপেক্ষমাণ ছিল। কিন্তু তাতে জায়গা না হওয়ায় নুর তখন উবার ডাকেন এবং শেষে তাতে চড়েই অন্যান্য গাড়ির সঙ্গে গণভবনের উদ্দেশ্যে রওনা দেন।

এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের ফেসবুক গ্রুপে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক এবং ডাকসুর জিএস প্রার্থী রাশেদ খান সেই গ্রুপে লিখেন–‘নুর গণভবনে গেছে উবারে। সাংবাদিক ভাইয়েরা না জেনে নিউজ করবেন না,প্লিজ। সকল নিউজ প্রত্যাহার করুন।’

নুরুল হক নুর গণভবন থেকে বের হয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রী আমাদের জন্য গাড়ি পাঠিয়েছিলেন ঠিকই। কিন্তু তাতে জায়গা সংকুলন না হওয়ায় উবার ডেকে চলে আসছি।

গণভবনে যাওয়ার আগে অডিও শুনুন:   

/এমএইচবি/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম