সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সেনা কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ২২:২১আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:২৪

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে ভারতীয় ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে (ছবি: আইএসপিআর) বাংলাদেশ সফররত ভারতীয় ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাত করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাতের সময় ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে পারস্পরিক কুশল বিনিময় করেন। এছাড়াও দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে তিনি শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
ভারতের জিওসি-ইন-সি, ইস্টার্ন কমান্ড-এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (১৮ মার্চ) চার দিনের সফরে বাংলাদেশে এসেছে। দলটি সফরকালে নৌ এবং বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ বাংলাদেশের বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবে। সফর শেষে প্রতিনিধিদলটি আগামী শুক্রবার (২২ মার্চ) নিজ দেশে ফিরে যাবে।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম