শিক্ষার্থীদের আ‌ন্দোল‌নের স্বার্থে শিক্ষক‌দের পদযাত্রা বা‌তিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ১৫:১৪আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৫:২২

প্রেসক্লাবের সামনে নন-এমপিও প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগু‌লো এমপিও ভুক্তির দাবি নি‌য়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার যে কর্মসূচি ছিল, তা বা‌তিল ঘোষণা করেছেন শিক্ষকরা। আজ বুধবারের পরিবর্তে তা আগা‌মীকাল বৃহস্পতিবার (২১ মার্চ) পদযাত্রা করবেন বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডা‌রেশ‌নের সভাপ‌তি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার।

বুধবার (২০ মার্চ) সকাল থে‌কে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার জন্য অবস্থান নেন শিক্ষকরা। কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থী‌দের আ‌ন্দোল‌নের কার‌ণে এ পদযাত্রা বা‌তিল ক‌রেন তারা।

গোলাম মাহমুদুন্নবী ডলার ব‌লেন, ‘আমরা পদযাত্রা শুরু করতে চেয়েছিলাম। তখন পুলিশ প্রশাসন আমাদের ডেকে জানালেন আজ রাজধানীর অবস্থা ভালো নয়। আপনাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। আজ এ পদযাত্রা স্থগিত রাখার অনুরোধ জানাচ্ছি। কাল বা অন্য কোনও দিন আপনারা পদযাত্রা করেন। তাই প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে আজকের পদযাত্রা স্থগিত করা হচ্ছে। আমরা আগামীকাল পদযাত্রা করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি সারা ঢাকায় শিক্ষার্থীরা আ‌ন্দোলন কর‌ছে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর কার্যাল‌য় অভিমুখে পদযাত্রা শিক্ষার্থীদের জন্য সমস্যা তৈরি করবে, আমা‌দেরও সমস্যা হবে। তাই আগা‌মীকাল ২১ মার্চ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ লাভের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ক‌রবো।’

অবস্থানে ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় সহ সারা দেশের প্রায় দেড় হাজারের বেশি শিক্ষক কর্মচারী অংশ নেন।

 

/এইচএন/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম