৩৭তম বিসিএসে ক্যাডার ১২২১ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ২০:০০আপডেট : ২০ মার্চ ২০১৯, ২০:০৫

সরকারি কর্ম কমিশন (পিএসসি)

৩৭তম বিসিএস থেকে একহাজার ২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২০ মার্চ) বিকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন সচিব ফয়েজ আমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৭ এপ্রিলের মধ্যে এসব কর্মকর্তাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।

এর আগে গত ১৩ মার্চ ৩৭তম বিসিএস থেকে নিয়োগের সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। ওই সময় কোস্টগার্ড, জাতীয় কৃষি প্রশিক্ষক একাডেমি, ট্যাক্সেস আপিলাত ট্রাইবুনাল, বাংলাদেশ টেলিভিশন, ব্যানবেইস, পেটেন্টস ডিজাইন ও ট্রেড মার্ক অধিদফতর, খাদ্য অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর, নির্বাচন কমিশন সচিবালয়, মেরিন ফিশারিজ একাডেমি, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), তুলা উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার বিভাগ, প্রাণিসম্পদ অধিদফতর, পাসপোর্ট অধিদফতর, মহিলা বিষয়ক অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, নিবন্ধন পরিদফতর, বস্ত্র অধিদফতর, প্রত্নতত্ত্ব অধিদফতর, সরকারি কর্মচারী হাসপাতাল, মুদ্রণ ও প্রকাশনা অধিদফতর, সড়ক ও জনপথ অধিদফতর, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য দফতর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, পরিবেশ অধিদফতর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, সমাজসেবা অধিদফতর, সরকারি শিপিং অফিস, জাতীয় সঞ্চয় অধিদফতর, শ্রম আপিল ট্রাইব্যুনাল, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, জনস্বাস্থ্য ও প্রোকৌশল অধিদফতর, ওষুধ প্রশাসন, কৃষি বিপণন অধিদফতরে বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করা হয়।

গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ওই বছরের ২৩ মে। এ পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাইয়ে ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।

 

/এসএমএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম