মালয়েশিয়ার পথে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ১৭:৩৪আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৮:৪০

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র জয়’ মালয়েশিয়ায় লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে অংশ নিতে চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’।

বৃহস্পতিবার (২১ মার্চ) জাহাজটি চট্টগ্রাম নৌ-জেটি থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার সময় নৌবাহিনীর রীতি অনুযায়ী ‘সমুদ্র জয়’কে বিদায় জানানো হয়। এ সময় নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা এবং জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৬ থেকে ৩০ মার্চ এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, পাঁচ দিনব্যাপী এই সমরাস্ত্র প্রদর্শনী ও মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশ নেবেন। ‘সমুদ্র জয়’ যুদ্ধজাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদারের নেতৃত্বে ৩৪ জন কর্মকর্তা ও ৪৩ জন মিডশিপম্যানসহ মোট ২৬৩ জন নৌ-সদস্য প্রদর্শনীর মহড়ায় অংশ নেবেন।

মহড়া ও শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২০ এপ্রিল দেশে ফিরে আসার কথা রয়েছে।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছয় এএসপিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
ছয় এএসপিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত 
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত 
দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে আশাবাদী ভারতের হাইকমিশনার  
দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে আশাবাদী ভারতের হাইকমিশনার  
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে