স্পিকারসহ চার সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হলিক্রস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ১৯:৪৪আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৯:৫৫

 সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকারসহ চার সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রাজধানীর ঐহিত্যবাহী হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের সাবেক ছাত্রী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও যাদের সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন ও সুবর্ণা মোস্তফা।
বৃহস্পতিবার (২১ মার্চ) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপিকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নের পূর্বশর্ত নারী শিক্ষা। নিজেকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে মেধা, দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে নারীরা সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। এ সময় তিনি আত্মপ্রত্যয় ও আত্মমর্যাদায় ব্রত হয়ে অভীষ্ট লক্ষ্য অর্জনে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির মাধ্যমে সহায়তা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন, যা নারীদের সামনে এগিয়ে যাওয়ার পথ মসৃণ করেছে।
স্কুল জীবনের স্মৃতিচারণ করে স্পিকার জানান, হলিক্রস কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি সব সময় গর্ববোধ করেন। শৃঙ্খলাবোধ ও সদিচ্ছার প্রতি দৃঢ়ভাবে নিবেদিত থেকে সাধারণের মধ্যে অসাধারণ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
হলিক্রস কলেজের গভর্নি বডির সভাপতি কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ। অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম