বিশ্ব আবহাওয়া দিবস আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ মার্চ ২০১৯, ২১:৩১আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০০:৫০

বিশ্ব আবহাওয়া দিবস

আজ বিশ্ব আবহাওয়া দিবস। প্রতিবছর বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯৩টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করে আসছে।

বিশ্ব আবহাওয়া দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সূর্য, পৃথিবী ও আবহাওয়া’।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পৃথিবীর প্রাকৃতিক শক্তির ভারসাম্য রক্ষা, আবহাওয়া, জলবায়ু এবং একইসঙ্গে পৃথিবীর পানিচক্র ও জলবায়ু ব্যবস্থা নিয়ন্ত্রণে সূর্য ও পৃথিবীর মিথষ্ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এ কারণে আবহাওয়া দিবসের এবারের প্রতিপাদ্য— ‘সূর্য, পৃথিবী ও আবহাওয়া’ বিশ্বের আবহাওয়া ও জলবায়ুর ওপর সূর্য ও পৃথিবীর যৌথ প্রভাব সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সহায়তা করবে।

বাংলাদেশ বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সদস্য রাষ্ট্র উল্লেখ করে আরও বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃদেশীয় আবহাওয়ার পূর্বাভাস এবং স্থান ও সময়োপযোগী আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্যের আদান-প্রদান আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর অন্যান্য বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে। শনিবার (২৩ মার্চ) বিশ্ব আবহাওয়া দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইয়া।

আবহাওয়া অধিদফতরের প্রধান কার্যালয়ে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রামাণ্য চিত্র নিয়ে জনসাধারণের জন্য প্রদর্শনীর ব্যবস্থাসহ ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ সজ্জিতকরণ ও র‌্যালির আয়োজন করা হবে।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করবে। এছাড়া ঢাকা, কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারের অপারেশনাল ইউনিট ও রাডার স্টেশন জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম