ঘোষণা ছাড়াই গুলি নিয়ে বিমানবন্দরে, আ. লীগ নেতা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ১২:৫৭আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৪:১৫

বিমানবন্দর ঘোষণা ছাড়াই গুলি নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করায় দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনামকে আটক করা হয়েছে। তার সঙ্গে ৩৪ রাউন্ড রাইফেলের ও ১০ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়। রবিবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টার একটি ফ্লাইটে তার কক্সবাজার যাওয়ার কথা ছিল।  

বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিক বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। তিনি জানান, বিমানবন্দরে প্রবেশের সময় মাজহারুল আনামের কাছে গুলি থাকার বিষয়টি তিনি ঘোষণা করেননি। স্ক্যানিংয়ের সময় তার হ্যান্ড ব্যাগে গুলিগুলো ধরা পড়ে। পরে তাকে তার নির্ধারিত ফ্লাইটে কক্সবাজার যেতে দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে এভিয়েশন সিকিউরিটির অফিসে নিয়ে আসা হয় এবং সেখানে থেকে পরে বিমানবন্দর পুলিশ স্টেশনের কাছে তাকে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম