সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ০২:৪৬আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০২:৪৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (২৪ মার্চ) রাজধানীর লেডিস ক্লাব মিলনায়নে ১১০ সুবিধাবঞ্চিত শিশুকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের অনেকের বাবা-মা নেই। তাদের লেখাপড়া শেখানোর কেউ নেই। আর যাদের বাবা-মা আছে, তারা হয়তো এমন পেশায় রয়েছেন যে, তারা শিশুদের দু’বেলা হয়তো কোনোরকমে খেতে দিতে পারেন। লেখাপড়া শেখানো তাদের পক্ষে সম্ভব নয়। সমাজের এই শিশুদের এখুনি যদি শিক্ষা দিয়ে জীবনমান উন্নয়ত করা না যায়, তাহলে তাদের আর পিছিয়ে পড়া থেকে বাঁচানোর সুযোগ থাকবে না। তাই আপনাদের যাদের সামর্থ্য রয়েছে, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তাদের এগিয়ে আসা জরুরি।’   

বৃত্তি প্রদানের জন্য লেডিস ক্লাবের উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্লাবের সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এবং লেডিস ক্লাবের সিনিয়র সদস্যরা বক্তব্য রাখেন।

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম