স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিপিএমসির প্রতিনিধি দলের মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ০২:৫১আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৩:০০

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিপিএমসির প্রতিনিধি দলের মতবিনিময়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসি) নব-নির্বাচিত প্রতিনিধি দল। বেসরকারি মেডিক্যাল কলেজের সমস্যা ও সমাধান নিয়ে রবিবার (২৪ মার্চ)  এই মতবিনিময় সভা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহা-পরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ ও পরিচালক প্রফেসর ডা. কে এম আহসান হাবিব।

বিপিএমসির নেতারা বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন এবং বিশেষ করে বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গুণগত চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে কোনও ধরনের আপস করা হবে না বলে জানান।

এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া, স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোকে শক্তিশালীকরণ, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও গুণগত পরিবর্তনে সরকারের পক্ষ থেকে সবাইকে একসঙ্গে নিয়ে জনসাধারণের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেবেন বলেও জানান।

বিপিএমসির সভাপতি এম এ মুবিন খানের নেতৃত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. মো. এনামুর রহমান, ডা. মো. মোয়াজ্জেম হোসেন, ডা. মো. মোস্তাফিজুর রহমান, অর্থ-সম্পাদক ইকরাম হোসেন বিজু, প্রীতি চক্রবর্তী, নাজমুল আহসান সরকার, উলফাৎ জাহান মুন ও নীলু আহসান উপস্থিত ছিলেন।

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম