ময়মনসিংহ সিটির নির্বাচন ৫ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ১৮:১৩আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৮:১৭

ময়মনসিংহ সিটি করপোরেশন আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৫ মার্চ) ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরআগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় দেশের ১২তম এ সিটি করপোরেশনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল। মনোানয়নপত্র বাছাই করা হবে ১০ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৭ এপ্রিল। প্রতীক বরাদ্দ ১৮ এপ্রিল।

তফসিল ঘোষণার সময় ইসি সচিব জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনে ১৩০টি ভোটকেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রেই ইভিএম ব্যবহার করা হবে।

তিনি আরও জানান, গত বছরের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশন গঠন করা হয়। এ বছরের ২৪ জানুয়ারি এর গেজেট হয়। নবগঠিত সিটি করপোরেশন হিসেবে ২৪ জানুয়ারি থেকে ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

আইন অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২ এপ্রিল ময়মনসিংহ পৌরসভাকে দেশের ১২তম সিটি করপোরেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই বছরের ১৪ অক্টোবর ভৌগলিক সীমানা নির্ধারণ করে ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এ সিটি গঠিত হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী, ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগণ্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহরা, কৃষ্ণপুর, কেওয়াটখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা ভালুকা, ছত্রপুর, আকুয়া, বাড়েরা, কল্লা, চরসেহড়া, হাসিখালী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর, কিসমত, বেলতলী, দাপুনিয়া, চরঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চররঘুরামপুর ও জেলখানার চরমৌজা নিয়ে সিটি করপোরেশন গঠন করা হয়। এ সিটির আয়তন প্রায় ৯০ বর্গ কিলোমিটার।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম