আইওএমের উপ মহাপরিচালক পদে নির্বাচন করছেন পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ০৩:২৯আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৩:৩৪

পররাষ্ট্র সচিব শহীদুল হক আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ মহাপরিচালক পদে নির্বাচন করছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ১৭৩টি দেশ আইওএমের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্ধারণের জন্য ভোট দেবে।
আইওএম বৈশ্বিক অভিবাসন ব্যবস্থা দেখভালকারী সংস্থা। এই সংস্থা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্রায় এক কোটি বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত আছেন এবং তারা প্রতি বছর ১৫ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স দেশে পাঠান।
এক টুইট বার্তায় শহীদুল হক বলেন, ‘আইওএমের উপ মহাপরিচালক পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রার্থী করার জন্য সম্মানিত বোধ করছি। আমি আইওএমের মহাপরিচালকের অধীনে কাজ করে সবার জন্য অভিবাসন সহযোগিতা নিশ্চিত করতে চাই।’
এখন পর্যন্ত আরও চারটি দেশ এই পদের জন্য আগ্রহ প্রকাশ করেছে। দেশগুলো হলো সুদান, ফিলিপাইন, ইথিওপিয়া ও জর্ডান।
অভিবাসন দুনিয়ার পরিচিত মুখ শহীদুল হক এর আগে ১১ বছর ছুটি নিয়ে আইওএমের বিভিন্ন উচ্চপদে কর্মরত ছিলেন। তিনি ২০১২ সালে জাতিসংঘের এই সংস্থা ছাড়েন এবং ২০১৩ সালের জানুয়ারিতে পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হন।
গত বছরের ৩১ ডিসেম্বর তার অবসরকালীন ছুটিতে যাওয়ার কথা থাকলেও এক বছরের এক্সটেনশন পান। শহিদুল হক গত বছর সিনিয়র সেক্রেটারি পদে উন্নীত হন।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম