আর ঘাড়ে হাত রাখবে না ঢাবির সাবেক শিক্ষার্থী রাতুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ০৯:০২আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৯:০৯

ঢাবি শিক্ষার্থী রাতুল বনানীর এফ আর টাওয়ারের নবম তালায় আগুন লাগার পর, প্রাণ বাঁচানোর চেষ্টায় ভবনে আটকা পড়া উৎকণ্ঠিত মানুষেরা শুরু করেন ছোটাছুটি। কেউ কেউ তার ধরে নেমে, কেউ ২৩ তলা ভবনের উপরের তলাগুলোতে আশ্রয় নিয়ে, আবার কেউবা লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করেন। অন্যদের মতো তার ধরে নিচে নেমে আসার চেষ্টা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাতুল। কিছুদূর নামার পর নিয়ন্ত্রণ রাখতে না পেরে, ছিটকে নীচে পড়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার পুরো নাম সাইয়্যেদা আমেনা ইয়াসমিন।

রাতুলকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন চ্যানেল আই এর বার্তা প্রধান জাহিদ নেওয়াজ খান। তিনি লিখেছেন, ‘জীবনে মৃত্যুই সবচেয়ে বড় সত্য। কিন্তু, এমন মৃত্যু! রাতুলকে আমরা চোখের সামনে মরে যেতে দেখলাম। টেলিভিশনে লাইভ সম্প্রচারে দেখলাম, বনানীর আগুন থেকে বাঁচতে একটি তার ধরে নেমে আসার চেষ্টার সময় একটি এসিতে ধাক্কা খেয়ে রাতুল পড়ে গেল। এরপর রাতুল আর নেই।’

রাতুলকে নিয়ে ফেসবুক পোস্ট ‘ইউটিউবে-ফেসবুকে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। প্যান্ট-শার্ট পরা ছিল বলে আমরা হয়তো তাকে কোনও ভদ্রলোক ভেবেছিলাম। কিন্তু, সেটা ছিল রাতুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যাচেই ছিল সে, অন্য ডিপার্টমেন্টে। ডাকসু ক্যাফেটেরিয়াতে সেন্টুদের টেবিলে আড্ডা দিতো, পাশের টেবিলে আমরা। দুই টেবিলের মধ্যে কমন বন্ধুরা ছিল, রেষারেষিও ছিল কখনও কখনও। একবার তো বন্দুক তাক করার ঘটনাও পর্যন্ত ঘটেছিল। সেন্টুদের টেবিলের সেই সেন্টু কয়েক মাস আগে চলে গেল হঠাৎ হার্ট অ্যাটাকে। আজ রাতুল!’

‘রাতুলের মৃত্যুর ফুটেজ প্রচার নিয়ে বিতর্ক থাকতে পারে। সেটা ভিন্ন বিষয়। কিন্তু, আমরা লাইভে দেখলাম, ডাকসু ক্যাফেটেরিয়ার উদ্যোম আড্ডার রাতুল আর নেই!’

রাতুলকে নিয়ে ফেসবুক পোস্ট রাতুলের আরেক বন্ধু আশরাফ কায়সার লেখেন, ‘ওই মিয়া কই যাও? এভাবে পেছন থেকে আর কেউ ডাকবে না। পাশাপাশি এসে ঠাস করে ঘাড়ে হাত রাখবে না কেউ। মধ্য দুপুরে কেউ বলবে না, চল সবাই মিলে জাহাঙ্গীরনগর যাই। হাত ধরে রিকশায় তুলে বলবে না চল বাংলা সিনেমা দেখতে বলাকায় যাই। রাতুল আমার বন্ধু। ক্যাম্পাসে এক সময়ের অনবদ্য, নামহীন, গোত্রহীন, গন্তব্যহীন জীবনের বন্ধু। শেষ আড্ডা শেষে বলেছিল, এক দুপুরে ওর অফিসে যেতে। বনানীর এফ আর টাওয়ার। বলেছিলাম যাবো। আজ সব যাওয়া আসার ঊর্ধ্বে চলে গেল রাতুল।’

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক