এফআর টাওয়ারে আগুনে হতাহতের সংখ্যা ১২৯ জন: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ০০:৪৮আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০০:৪৮

এফ আর টাওয়ারে আগুন বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় হতাহতের সংখ্যা ১২৯ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের দেওয়া তথ্যানুযায়ী, শুক্রবার (২৯ মার্চ) বিকাল পর্যন্ত ১২৯ জন হতাহতের খবর পাওয়া যায়। এরমধ্যে ২৫ জন নিহত এবং ৪২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়েশা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ দুপুর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৪২ জন। এদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে ছয়জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চারজন, সিএমএইচ-এ চারজন, ইউনাইটেড হাসপাতালে ১৫ জন, অ্যাপোলো হাসপাতালে ছয়জন, শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল দুইজন, সিটি হাসপাতালে একজন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন ভর্তি আছেন।

তবে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চারজন ভর্তি থাকা ব্যক্তিদের দুজনকে বিকালে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল বেলায়েত হোসেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

/টিওয়াই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক