পুড়ে গেছে ফ্রিজে রাখা মাছগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ১১:০০ আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১১:০৫

পুড়ে যাওয়া মাছ গুলশান ১ এ ডিএনসিসি’র কাঁচা বাজার ও সুপার মার্কেটে শনিবার (৩০ মার্চ) ভোরে লাগা আগুনে পুড়ে গেছে ২২টি মাছের দোকান। এই দোকানগুলোতে ডিপ ফ্রিজ ছিল প্রায় ১৬টি। প্রতিটি ফ্রিজ আগুনে পুড়ে গেছে। এমনকি ফ্রিজে সংরক্ষণ করা সামুদ্রিক মাছগুলো পুড়ে গেছে।

মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্রিজে রাখা সব মাছ পুড়ে গেছে। কিছুই পোড়ার বাকি নেই। পুড়ে যাওয়া মাছের মূল্য অর্ধলক্ষ টাকার ওপরে।

পুড়ে যাওয়া মাছ এই মার্কেটে পাঁচটি মাছের দোকান আছে ব্যবসায়ী মহিদুল ইসলামের। আগুন নিভে যাওয়ার পর বাজারে প্রবেশ করেন তিনি। এসে দেখেন তার ফ্রিজ এবং এর ভেতরে রক্ষিত মাছ সব পুড়ে গেছে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার প্রায় ১৫-২০ লাখ টাকার মাছ ছিল। আমার চারটি ফ্রিজ। কিচ্ছু বাকি নেই পুড়তে। এখন আধা পোড়া মাছগুলো বেছে নিয়ে যাই।’

এই বাজারের আরেক মাছ ব্যবসায়ী বলেন, ‘সকালে খবর পাওয়ার পর ছুটে আসি। এসে দেখি সব পুড়ে ছাই। আমার একটা মাছও বাকি নেই। এগুলা সামুদ্রিক মাছ, এগুলার দাম অনেক। আমি এখন কি করবো জানি না।’

পুড়ে যাওয়া মাছ বাজারের নিরাপত্তা কর্মী মতিউর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল পৌনে ছয়টার দিকে আগুন দেখি। ঐদিকের এক পান দোকান থেকে আওয়াজ করে আগুন বের হচ্ছিল। এরপর আমি প্রথমে কারেন্ট অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করতে বলি। তারপর ফায়ার সার্ভিসে খবর দেই।’

 

/এসও/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ৮টি পিস্তল দেখানো কে এই ‘বুলেট হৃদয়’
একসঙ্গে ৮টি পিস্তল দেখানো কে এই ‘বুলেট হৃদয়’
পদত্যাগ না করলে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনবেন রিপাবলিকান আইনপ্রণেতা
পদত্যাগ না করলে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনবেন রিপাবলিকান আইনপ্রণেতা
একই ধরনের রিলস ও পোস্টে বিরক্ত? ইনস্টাগ্রাম অ্যালগরিদম রিসেটের উপায় জেনে নিন
একই ধরনের রিলস ও পোস্টে বিরক্ত? ইনস্টাগ্রাম অ্যালগরিদম রিসেটের উপায় জেনে নিন
আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ছাড়ালো ২ লাখ ২৯ হাজার টাকা
আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ছাড়ালো ২ লাখ ২৯ হাজার টাকা
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম