প্রথম জাতীয় শিল্প মেলা শুরু হচ্ছে রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ১৭:৩৫আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৭:৫১

প্রথম জাতীয় শিল্প মেলা শুরু হচ্ছে রবিবার দেশীয় শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্যে দেশে সাত দিনব্যাপী প্রথম জাতীয় শিল্প মেলার আয়োজন করছে শিল্প মন্ত্রণালয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩১ মার্চ (রবিবার) সকাল ১০টায় অনুষ্ঠেয় এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ মার্চ) শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ তথ্য জানান। এ সময় শিল্প সচিব মো. আবদুল হালিম, অতিরিক্ত সচিব বেগম পরাগসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন করপোরেশন ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘দেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলাসহ বিভিন্ন মেলা হয়ে থাকে। কিন্তু এবারই প্রথম জাতীয় শিল্প মেলার আয়োজন করা হচ্ছে। পণ্য বিক্রির ব্যবস্থা থাকলেও এ মেলার মূল উদ্দেশ্য, দেশে বিনিয়োগ বাড়ানো। আমাদের মন্ত্রণালয়ের অধীনে সম্পত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা আছে। বিনিয়োগকারীরা আমাদের কাছে আসলে আমরা তাদের এ সুবিধাগুলো দিতে পারবো।’

মেলায় সারা দেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির, হস্ত ও কারু এবং হাইটেকসহ মোট ৩০০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেবে। তারা ৩০০টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে।

উদ্যোক্তাদের মধ্যে ১১৬ জন নারী এবং ১০৭ জন পুরুষ রয়েছেন। অর্থাৎ মেলায় ৫২ শতাংশ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। কোনও বিদেশি পণ্য এ মেলায় প্রদর্শন কিংবা বিক্রয় করা হবে না।

৩১ মার্চ শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় কোনও প্রবেশ মূল্য নেই।

 

/জিএম/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম